ঢাকা মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
সোশ্যাল ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের ই-পেমেন্ট প্রশিক্ষণ
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২২-০১-১০ ১১:০৩:৩০

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট সম্প্রতি মাসব্যাপী ই-পেমেন্ট সংক্রান্ত একটি প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে। প্রশিক্ষণে আরটিজিএস সিস্টেমের মাধ্যমে শুল্ক-করাদি, সরকারি ফি, চার্জ ইত্যাদি পরিশোধে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

সোশ্যাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

প্রশিক্ষণে ব্যাংকের বিভিন্ন শাখা থেকে আগত ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের প্রধান খন্দকার মো. শরিফুল আলমসহ বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের প্রতিনিধিরা অনুষ্ঠানে বক্তব্য দেন। -বিজ্ঞপ্তি

পাঁচ ব্যাংককে একীভূত করে গড়ে তোলা হবে একটি বৃহৎ ইসলামী ব্যাংক
ইসলামী ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার আরডিএস কর্মকর্তাদের কর্মশালা
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন