ঢাকা বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
মোস্তাফিজুর রহমান মাওদুদী জনতা ব্যাংকের নতুন মহাব্যবস্থাপক
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০৯-০২ ১১:৩৮:৩২

সম্প্রতি পদোন্নতি পেয়ে জনতা ব্যাংক লিমিটেডের নতুন মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে যোগদান করেছেন মো. মোস্তাফিজুর রহমান মাওদুদী। তিনি ১৯৮৮ সালে জনতা ব্যাংকে প্রথম শ্রেণির কর্মকর্তা (সিনিয়র অফিসার) হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।

মওদুদী চাকরিকালে ব্যাংকের প্রধান কার্যালয়, বিভাগীয় ও এরিয়া অফিস এবং শাখা পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতকসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৬৩ সালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোরখালী গ্রামে জন্ম মোস্তাফিজুর রহমান মাওদুদীর। তার বাবা মো. আসাদুজ্জামান এবং মা বি.টি হাসনা। মাওদুদী দেশে-বিদেশে ব্যাংকিং বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ কোর্স ও কর্মশালায় অংশ নেন। -বিজ্ঞপ্তি

প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি নিয়ামত উদ্দিন আহমেদ
আশানুর রহমান সিটি ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক
রূপালী ব্যাংকের নতুন পরিচালক মুজিব আহমদ সিদ্দিকী