ঢাকা মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
৫দিন পর সচল হলো কেন্দ্রীয় ব্যাংকের অটোমেটেড ক্লিয়ারিং
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০৪-১৮ ০৯:৪৫:২০

সার্ভারের ত্রুটি দূর হওয়ায় ২ কার্যদিবস বন্ধ থাকার পর বাংলাদেশ ব্যাংকের (কেন্দ্রীয় ব্যাংকের) অটোমেটেড ক্লিয়ারিং হাউস সচল হয়েছে। রোববার (১৮ এপ্রিল) সকাল থেকে লেনদেন নিষ্পত্তি হচ্ছে আন্তঃব্যাংক চেকের। চলছে আন্তঃব্যাংক চেক লেনদেন ও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ১৩ এপ্রিল থেকে বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেমস এবং বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক বন্ধ ছিল।

 এ দুই পদ্ধতিতে প্রতিদিন গড়ে ১২ হাজার কোটি টাকা লেনদেন হয়।

বাংলাদেশ ব্যাংক ও আর্থিক খাতের শীর্ষ ব্যক্তিরাও ব্যাংকের এমডি হতে পারবেন
ব্যাংক বন্ধে গ্রাহকরা তাৎক্ষণিক কত টাকা পাবেন
ভুয়া পরিচয়ে কেন্দ্রীয় ব্যাংকে এক যুগ ধরে চাকরি, অবশেষে ধরা